Sobujbangla.com | সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৭৩৪
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৭৩৪

  |  ১৯:১৩, জানুয়ারি ২৫, ২০২২

সিলেটে করোনায় আরও ৭৩৪ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ বিভাগ। গত ২৪ ঘন্টার নমুনা পরিক্ষায় তাদের শনাক্ত করা হয়েছে। ঠিক একই সময়ে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরওেএকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৩৪ জনের। শনাক্তের হার ৩৪.০৬ ভাগ। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৪৬ জন, মৌল ভীবাজারের ১৩৫ জন ও হবিগঞ্জের ১০৫ জন রয়েছেন। সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৫৯ হাজার ২৮০ জন। গত চব্বিশ ঘন্টায় সিলেট জেলার এক ব্যক্তি মারা গেছেন। দীর্ঘ কয়েক মাস পর টানা তিনদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটলো সিলেটে। এ ব্যক্তিসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৩ জন। গত একদিনে ১২২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৬৯৫ জন। এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ১৯৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তন্মধ্যে ৯ জনকে রাখা হয়েছে আইসিইউতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ