আন্দোলন থামবে না
উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরুর অষ্টম দিনে নমনীয় অবস্থান লক্ষ্য করা গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। একদল শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। এরআগে তারা, উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশকে এই শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ। তবে অনশন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানও রয়েছে শিক্ষার্থীদের আরেকটি অংশের। এ বিষয়ে আলোচনা চলছে দুইপক্ষের। অনশনকারী শিক্ষার্থী শাহারিয়ার আবেদিন বলেন, ‘আমি আরও কিছুদিন না খেয়ে থাকতে পারব। আমি অনশন চালিয়ে যেতে চাই। আমি অনশন ভাঙব না।’ আরেক অনশনকারী একই কথা বলেন। এদিকে, অনশন ভঙ্গে আন্দোলনকারীদের আরও কিছুটা সময় দিয়েছে সহযোদ্ধারা। আন্দোলনকারীরা জানান, অনশন ভাঙলেও তারা দিন-রাতের পুরোটা সময় ক্যাম্পাসে অবস্থান নিয়ে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করিয়ে তবেই স্থান ত্যাগ করবে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 