Sobujbangla.com | দ্রুত সংসদে উঠছে শিক্ষা আইন: শিক্ষামন্ত্রী
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

দ্রুত সংসদে উঠছে শিক্ষা আইন: শিক্ষামন্ত্রী

  |  ২০:৫৩, জানুয়ারি ২৪, ২০২২

দ্রুত জাতীয় সংসদে উঠছে শিক্ষা আইন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মন্ত্রী। ডা. দীপু মনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর ২০১০ সালে আমরা জাতীয় শিক্ষানীতি পেয়েছিলাম। সংবিধানের চারটি মূলনীতি এবং ১৯৭৪ সালের কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের ওপর ভিত্তি করে এটি প্রস্তুত করা হয়। শিক্ষার কাঠামো ঠিক রাখা, সমসাময়িক অসঙ্গতি-অনিয়ম দূর করতে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা শিক্ষা আইন। এটি চূড়ান্ত করার কাজ প্রায় শেষদিকে। এ সংক্রান্ত কমিটি আইনটি পর্যালোচনা করেছে। তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকের পর কিছু পরিবর্তন-পরিমার্জন শেষে এই আইন সংসদে পাঠাতে পারবো। এতে শিক্ষার মানোন্নয়নে দীর্ঘ এক দশক অপেক্ষার পর কাঙ্ক্ষিত আইনটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এছাড়া শিক্ষার কারিকুলাম, অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষাকে ব্যববহারিক এবং বিশ্বমানের করতে নীতিমালা করা হবে।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বিএনসিইউয়ের মহাসচিব আবু বকর ছিদ্দীক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি মিজ বিয়াট্রিস কালদুন এবং বিএনসিইউয়ের ডেপুটি সেক্রেটারি সোহেল ইমাম খান বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ