Sobujbangla.com | এবার সিএনজি যাত্রীর ব্যাগে ৫ কোটি টাকার আইস
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

এবার সিএনজি যাত্রীর ব্যাগে ৫ কোটি টাকার আইস

  |  ২১:৪৩, জানুয়ারি ২১, ২০২২

সিএনজির ২ যাত্রীর ব্যাগ থেকে ৫ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ সময় ওই দুই যাত্রীকেও আটক করা হয়। আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে সৈয়দুল আমিন (৩৪) ও একই এলাকার মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিজিবির কক্সবাজারের রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের কিছুটা দূরে গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি করার সময় ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। শুক্রবার রাতে বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকার পশ্চিম গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি করছিলেন বিজিবি সদস্যরা। এ সময় একটি সিএনজি তল্লাশি করার সময় ২ যাত্রী সৈয়দুল আমিন  ও ফরহাদ তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পার্শ্বে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি টহলদল মাদক কারবারিদেরকে আটক করতে সক্ষম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ