Sobujbangla.com | ২০২০-২১ সালে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ২৩০ পুলিশ সদস্য
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

২০২০-২১ সালে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ২৩০ পুলিশ সদস্য

  |  ১৯:৫১, জানুয়ারি ২০, ২০২২

২০২০ ও ২০২১ সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ২৩০ পুলিশ সদস্য। মোট চার ক্যাটাগরিতে তাদের পুরস্কৃক করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (পুলিশ-২ শাখা) সিরাজাম মুনিরা সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন তিনি। এতে বলা হয়, ২০২১ সালে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে বিপিএম এবং ২৫ জনকে পিপিএম দেয়া হচ্ছে। আর তাৎপর্যপূর্ণ মামলার জট উন্মোচন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা প্রদর্শনের জন্য ২৫ পুলিশ সদস্যকে বিপিএম সেবা এবং ৫০ জনকে পিপিএম সেবা দেয়া হচ্ছে।  একইভাবে ২০২০ সালে কর্মস্থলে কর্তব্যনিষ্ঠা ও অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্যকে বিপিএম এবং ২৫ জনকে পিপিএম দেওয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, সন্ত্রাস দমন ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৫ পুলিশ সদস্যকে বিপিএম সেবা এবং ৫০ জনকে পিপিএম সেবা দেয়া হচ্ছে। বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চার ক্যাটাগরিতে প্রতিবছর পুরস্কার দেয়া হয়। প্রতিবার পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। ফলে এই পদকে ভূষিত পুলিশ সদস্যদের নামের শেষে পিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়। আগামী ২৩ জানুয়ারি রাজারবাগে হবে পুলিশ সপ্তাহ অনুষ্ঠান। তাতে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ