Sobujbangla.com | টানা তৃতীয় মেয়াদে মেয়র হলেন আইভী
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

টানা তৃতীয় মেয়াদে মেয়র হলেন আইভী

  |  ২০:৩৯, জানুয়ারি ১৬, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের চেয়ে বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার নাসিক মেয়র হলেন আইভী। মোট ১৯২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। অর্থাৎ ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাতে প্রিজাইডিং অফিসার সংবাদকর্মীদের এ ফল জানান।  তবে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে রিটার্নিং কর্মকর্তা  মাহফুজা আক্তার বেসরকারিভাবে এ ফল ঘোষণা করছেন। ইসি এখনও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেনি। নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। আইভী ও তৈমুর ছাড়া বাকিরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। প্রসঙ্গত, বাংলাদেশ স্বাধীন হওয়ার দুবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন আলী আহাম্মদ চুনকা। শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। তারই মেয়ে আইভী ২০০২ সালে পৌরসভা মেয়র হন।২০১১ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। ওই বছরের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। সেই বছরের ৩০ অক্টোবর নাসিকের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন আইভী। ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে আইভী আওয়ামী লীগের মনোনয়ন পান। তাতে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মেয়র হন তিনি। বহুল আলোচিত নাসিক নির্বাচনে সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। ইসি কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন,কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো কেন্দ্রেই সংঘর্ষ বা সন্ত্রাসের ঘটনার সূত্রপাত হয়নি। গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জানুয়ারি ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়েন ৩৪ প্রার্থী।

এ বিভাগের অন্যান্য সংবাদ