Sobujbangla.com | ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে নির্দেশ
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধে নির্দেশ

  |  ২৩:০০, ডিসেম্বর ১৫, ২০২১

ব্যাটারিচালিত ‘ইজিবাইক’ বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। একইসঙ্গে এসিড ব্যাটারিচালিত ইজিবাইক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম জানান, দেশে এখন অবৈধ ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখ।  আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাঘ ইকো মোটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলাম। বিষয়টি নিয়ে শুনানি শেষে আদালত ডাইরেকশনের পাশাপাশি রুলও জারি করেছেন। রুলে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।  শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।  ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ