হবিগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া (২৪)। তিনি বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের শাশুড়িসহ দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী আফজাল হোসেন জানান, রায় দ্রুত কার্যকরের দাবি করছি। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ হেলাল মিয়া। বিয়ের কিছুদিন পর একলাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন। যৌতুক না দেয়ায় একই বছর ২৩ সেপ্টেম্বর লাভলী আক্তারকে নির্যাতন করে হত্যা করেন। ঘটনার পর লাশ ফেলে বাড়ি থেকে চলে যান স্বামীসহ আত্মীয় স্বজনরা। ঘটনার পর ২৮ সেপ্টেম্বর নিহত লাভলী আক্তারের বড় ভাই শাহীন চৌধুরী বাদি হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে হত্যা মামলা করেন। মামলার পর বাহুবল থানা পুলিশের তৎকালীন এসআই মহরম আলী তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দেন। আদালত রাষ্ট্রপক্ষের ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 