Sobujbangla.com | শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি

  |  ২০:০১, ডিসেম্বর ১৩, ২০২১

দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এর ক্ষমতাবলে দেশের সব মহানগরে চলাচলরত বেসরকারি বাসে শিক্ষার্থীদের চলাচলে হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য পাঁচটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। সেগুলো হলো-১.বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে। ২.ভ্রমণকালে ছাত্রছাত্রীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র রাখতে হবে।৩.সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ হাফ ভাড়া দিতে পারবেন।৪.শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এটি প্রযোজ্য হবে না।৫.আর দূরপাল্লার বাসে এ হাফ ভাড়া কার্যকর হবে না। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ২০২১ সালের ১ ডিসেম্বর এবং অন্যান্য মহানগরে ১১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ