Sobujbangla.com | বর্ধিত পানির বিল প্রত্যাহার দাবীতে আবারো রাস্তায় নগরবাসী
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বর্ধিত পানির বিল প্রত্যাহার দাবীতে আবারো রাস্তায় নগরবাসী

  |  ১৯:৩৫, ডিসেম্বর ১৩, ২০২১

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অস্বাভাবিকহারে পানির বিল বৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে আবারো রাস্তায় নেমেছেন অসহায় নগবাসী, করেছেন মানববন্ধন। সোমবার সকালে নগরীর সাপ্লাই রোডে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খানের সভাপতিত্বে ও মো: মুহিবুর রহমান বকস্ আবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিকের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, এডভোকেট মশরুর চৌধুরী শওকত, কামরুল হাসান শাহিন, জুনু মিয়া, প্রফেসর কামরান আহমদ, আমিনুর রহমান পাপ্পু, হাফিজ মাওলানা নওফেল আহমদ। মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ হঠাৎ করে পানির বিল বৃদ্ধি করেছে-তা নগরবাসীর জন্য অসহনীয়। বর্ধিত বিল দ্রæত প্রত্যাহার করে সঠিকভাবে পানির বিল নির্ধারন করতে হবে। তা না হলে ২৭টি ওয়ার্ডের নাগরিকরা সমস্যায় পড়বে। যদি পানির বিল না কমানো হয়; তাহলে সিলেট সিটি কর্পোরেশন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচির হুশিয়ারি প্রদান করা হয় মানববন্ধন থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ