Sobujbangla.com | নির্মাণাধীন দেয়ালের ইট পড়ে শিশুর মৃত্যু।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নির্মাণাধীন দেয়ালের ইট পড়ে শিশুর মৃত্যু।

  |  ২০:৪৫, ডিসেম্বর ১০, ২০২১

হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন মসজিদের দেয়ালের ইট মাথায় পড়ে তাওহিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তাওহিদুল ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার কছুয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাওহিদুল ইসলাম নামে ওই শিশুটি তাদের বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের দেয়াল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। এ সময় উপর থেকে একটি ইট তার মথায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ