Sobujbangla.com | খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই: হানিফ
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই: হানিফ

  |  ১৯:১২, ডিসেম্বর ০৯, ২০২১

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘সাজাপ্রাপ্ত কয়েদির দণ্ড স্থগিত করে বিদেশে পাঠানোর কোনও সুযোগ নেই। তা আমাদের দেশ কিংবা পৃথিবীর কোনও  দেশই পারমিট করে না। কারণ অন্য দেশে এদেশের আইন ওই কয়েদির ওপর কার্যকর করা সম্ভব নয়। তিনি বলেন, খালেদা জিয়াও কয়েদি।এজন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আনোয়ার হোসেন খাঁন এমপি, লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এ বিভাগের অন্যান্য সংবাদ