Sobujbangla.com | হবিগঞ্জে নারিকেল পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হবিগঞ্জে নারিকেল পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু

  |  ১৯:০১, ডিসেম্বর ০৯, ২০২১

হবিগঞ্জের বাহুবলে নারিকেল পাড়তে গিয়ে প্রাণ গেল দুলাল মিয়া (১২) নামে এক কিশোরের। নিহত কিশোর দুলাল মিয়া উপজেলার মানিকা গ্রামের রমহত আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুলাল মিয়া নামে ওই কিশোর বাড়ির পার্শ্ববর্তী ইকবাল মিয়া নামে অপর আরেক ব্যক্তির গাছে নারিকেল পাড়ার উঠে। এসময় অসাবধানতাবশত সে গাছ থেকে পা পিছলে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ