Sobujbangla.com | ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

  |  ২১:০২, ডিসেম্বর ০৭, ২০২১

সুনামগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে দুইপক্ষের হামলায় মো. তালিম উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মো. তালিম উদ্দিন উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সদরগড় গ্রামের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মো. পারুল মিয়া ও বদরুল মিয়ার ছেলে শাহ জামালের সঙ্গে একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে জিহাদ মিয়া ও শাহিন মিয়ার ছেলে আরিফ মিয়ার ঝগড়া শুরু হয়। মো. তালিম উদ্দিন তাদের থামাতে গেলে মো. পারুল মিয়া ও শাহ জামাল মিলে তার ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ