দেশে সাংবিধানিক একনায়কতন্ত্র চলছে: জি এম কাদের।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর থেকে গণতন্ত্রের পতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। সোমবার দুপুরে দলটির বনানী কার্যালয়ে গণতন্ত্র সংরক্ষণ দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষের কল্যাণের রাজনীতির পতন শুরু হয়েছে। সেই সঙ্গে উত্থান হয়েছে স্বৈরতন্ত্রের। স্বাধীনতার ৫০ বছরেও আমাদের বলতে হচ্ছে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে। জি এম কাদের বলেন, এখন রাস্তায় নেমে কেউ স্লোগান দিতে পারে না। অধিকার আদায়ে সোচ্চার হতে পারে না। এ থেকেই বোঝা যায়, দেশের মানুষ কতটা গণতন্ত্র ভোগ করছে। এখানে এখন সাংবিধানিক একনায়কতন্ত্র চলছে। তিনি বলেন, সরকার প্রধান এখন যা বলেন, তা-ই হয়।এর বাইরে কিছুই হতে পারে না। নির্বাহী, আইন, বিচার-তিন বিভাগই তার অধীনে। ফলে দেশে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 