Sobujbangla.com | বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটুক্তি, রিমান্ডে মেয়র আব্বাস।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটুক্তি, রিমান্ডে মেয়র আব্বাস।

  |  ১৮:৫৮, ডিসেম্বর ০৬, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।  সোমবার দুপুর সোয়া ১টার দিকে রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার মেয়র আব্বাসের ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এসময় মেয়র আব্বাসের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী শুনানি করেন। আর বাদি পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম সরকার, মোজাফফর হোসেন ও মুসাব্বিরুল ইসলাম। আইনজীবী আসলাম সরকার বলেন, রাজশাহীর বোয়ালিয়া থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন মেয়র আব্বাস। গত ২ ডিসেম্বর তাকে রাজশাহীর আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া মডেল থানার এসআই শাহাবুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার সেই রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২২ নভেম্বর রাতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। পরের দিন বোয়ালিয়া থানায় ডিজিটাল আইনে মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ