Sobujbangla.com | নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উদযাপন, প্রার্থীর ছেলেসহ আটক ২
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উদযাপন, প্রার্থীর ছেলেসহ আটক ২

  |  ১৯:৫২, ডিসেম্বর ০৫, ২০২১

রাজবাড়ী পাংশার মৌরাটে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় বোমা ফাটিয়ে উদযাপনের অভিযোগে নৌকা মার্কার প্রার্থী মো. হা‌বিবুর রহমান প্রামানিকের ছেলেসহ ২ জনকে আটক করেছে স্থানীয় পু‌লিশ। এসময় ৩‌টি হাতবোমা উদ্ধার করা হয়। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আটক দুজনকে আদালতে তোলা হয়। এর আগে, শনিবার (৪ ডি‌সেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজ এলাকা থেকে তিনটি হাতবোমাসহ তাদের আটক করা হয়। আটককৃদের মধ্যে মৌরাটের ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে ছেলে শামীম প্রামাণিক (৩৬) ছাড়া আরও রয়েছেন ওই ইউ‌পির চর হরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)। পাংশা মডেল থানার এসআই মো. মিজানুর রহমান জানান, বাবার নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদে ১৫-২০‌টি মোটরসাইকেল নিয়ে হা‌বিবুর রহমান প্রা‌মা‌নি‌কের ছেলেসহ অনেকে মহড়া দেয়।  পরে তারা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে বাগদু‌লি বাজা‌র এলাকার এক‌টি ব্রীজের ওপর রাস্তা আট‌কি‌য়ে উদযাপন কর‌তে থাকে।  এসময় তারা বোমা ফাটালে আত‌ঙ্কিত হয়ে প‌ড়ে এলাকাবাসী।  বোমা বিস্ফোরণের সংবাদ পে‌য়ে এসআই মো. মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে ধাওয়া ক‌রে চেয়ারম্যানের ছেলেসহ ২ জন‌কে তিন‌টি হাতবোমাসহ আটক ক‌রেন। আলামত হিসেবে ঘটনাস্থ‌লে এক‌টি বিস্ফোরিত বোমার অংশ বি‌শেষও পে‌য়েছে পুলিশ।  পরে এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটকৃ‌তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দা‌য়ের ক‌রেন। উ‌ল্লেখ্য,আগামী ৫ জানুয়ারী ৫ম ধা‌পের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে রাজবাড়ী পাংশা উপ‌জেলার ১০ ইউ‌নিয়‌নে নির্বাচন অনুষ্ঠিত হ‌বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ