Sobujbangla.com | চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

  |  ১৯:২৫, ডিসেম্বর ০৫, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের পঞ্চাশ, জাঙ্গাল, ফুলছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পঞ্চাশ গ্রামের মৃত আং শহীদ লিলু মিয়ার ছেলে তৌফিক মিয়াকে (২৮) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল, তৌফিক মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ