গোলাপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু
গোলাপগঞ্জে খাম্বায় উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (২৮) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত হোসেন ফেনির সোনাগাজি থানার মৃত নুরুল হকের পুত্র। সে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসে ফাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার দুপুরে ঢাকাদক্ষিন ইউনিয়নের খর্দ্দাপাড়া তলাহাল গ্রামে জয়নাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তার ছিড়ে যায়। এসময় লাইনম্যান শাহাদাত হোসেন বিদ্যুতের তার জোড়া দিতে কুটিতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন ।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 