খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপিকে রাষ্ট্রপতির কাছে আবেদনের আহ্বান।
মানবতার দোহাই না দিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশে নিতে বিএনপিকে রাষ্ট্রপতির কাছে আবেদনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড কেবল ক্ষমতা দখল কিংবা পালাবদলের জন্য নয়, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ। শনিবার (৪ ডিসেম্বর) শহীদ শেখ ফজলুল হক মনিরের ৮৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ ফজলুল হক মনিরের নানা অবদানের কথাও তুলে ধরেন তিনি। দুপুরে নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা তুলে ধরেন তার বর্নাঢ্য জীবনচিত্র। এ সময় শেখ ফজলুল হক মনিরের জীবন থেকে অনুপ্রানিত হয়ে তরুণ সমাজকে জাতি গঠনে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 