কার্ডিফে বাঁচা-মরার লড়াইয়ে টাইগারদের অবিস্মরণীয় জয়
প্রথম ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছন্নছাড়া ব্যাটিং। ১৮২ রান করেও পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আর সেটা বৃষ্টির কল্যাণে।
প্রথম ম্যাচে হার ও পরের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে পিছিয়ে পড়েছিল টাইগাররা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে মাশরাফি বাহিনী। প্রথমে বোলিং ভেলকি। এরপর মাহমুদউল্লাহ-সাকিবের রেকর্ড রানের জুটি। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। টিকিয়ে রেখেছে সেমিফাইনালে যাওয়ার আশা।
নিউজিল্যান্ডের বিপক্ষে এমন অসাধারণ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর ৩ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে নিউজিল্যান্ড। বাংলাদেশের কাছে তারা হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে।
আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে নির্ধারণ হবে পরবর্তী কোন দল বিদায় নিতে যাচ্ছে। আর কোন দল যাচ্ছে সেমিফাইনালে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 