প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বাংলাদেশ-ভারত ৭ চুক্তি, ৩ প্রকল্প উদ্বোধন
নয়া দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে বাংলাদেশ-ভারত সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন তিনটি যৌথ প্রকল্প।
বাংলাদেশের তিস্তার পানি পাওয়ার কোনো সুরাহা না হলেও ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি ভারত যেন ত্রিপুরার একটি শহরে সরিয়ে নিতে পারে, সেজন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
উদ্বোধন হওয়া তিনটি প্রকল্পের মধ্যে দুটি বাংলাদেশের খুলনা ও ঢাকায় ভারতের অর্থায়নে নির্মিত; আরেকটি বাংলাদেশ থেকে ত্রিপুরায় এলপিজি নেওয়ার প্রকল্প।
শনিবার দুপুরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর দুজনে যৌথভাবে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে দুই দেশের সম্পর্ক এখন বিশ্বে ‘সু-প্রতিবেশীসুলভ সম্পর্কের দৃষ্টান্ত’ হয়ে উঠেছে।
সহযোহিতার এই বন্ধনকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ‘মূল মন্ত্র’ বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 