রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা, আটক ৬
রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জে ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সাইফুল ইসলাম (২৪), আজিম হোসেন (২৬), ফজলুল করিম (৩৩), ঢাকা মহানগরীর মাঈন উদ্দিন (৩৮), জাহাঙ্গীর (৩৬) এবং নেত্রকোনার মামুন মিয়া (৩৫)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের জন্মসনদ, জন্ম নিবন্ধন তৈরির সিল, সনদের হার্ড কপি এবং সনদের সফট কপির হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, পাঁচ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বিনিময়ে সিটি কর্পোরেশন ও দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক, সাজাপ্রাপ্ত ও ফেরারি আসামি, দাগি অপরাধী, বয়স কম-বেশি দেখিয়ে বিদেশ যাবার জন্য আগ্রহী লোকজনের নামে জন্মসনদ তৈরি করে দেয়া হতো।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 