উখিয়া-টেকনাফে ৭টি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ প্রত্যাহার
উখিয়া-টেকনাফে ৭টি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ প্রত্যাহার করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের প্রত্যাহার করা হয়েছে তাদের মধ্যে, মধুছড়া ক্যাম্পের শামীমুল হক পাভেলও রয়েছেন।
মূলত ২৫ আগস্ট এই ক্যাম্পেই সমাবেশ করে রোহিঙ্গারা। সরকারিভাবে জনস্বার্থে তাদের প্রত্যাহারের কথা বলা হলেও; স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য পরোক্ষভাবে তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ আছে।
এর আগে, রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত কাজে জড়িত থাকার অভিযোগে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ও চলতি বছরের ২২ আগস্ট দু দফা ব্যর্থ হয় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া। কারণ হিসাবে, বাস্তুচ্যুত মানুষগুলোর মিয়ানমারের প্রতি অনাস্থা এবং প্রত্যাবাসনের আলোচনায় তাদের না রাখার কথা বলা হচ্ছে। আর ফেরত না যেতে এনজিগেুলোর উস্কানি রয়েছে বলেও অভিযোগ আছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 