টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ
আজ রোববার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হার দিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। আগের দিন অনুশীলনে হাতে চোট পেলেও এখন শঙ্কামুক্ত আছেন তামিম ইকবাল।
শুক্রবার নেটে ব্যাটিংয়ের সময় বাঁহাতের কব্জিতে আঘাত পান তামিম ইকবাল। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। হাতে কোন চিড় না ধরায়, প্রথম ম্যাচ খেলতে বাধা নেই দেশ সেরা এই ওপেনারের। ইনজুরি কাটিয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমানও। মাশরাফি ও সাইফকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তেমন সমস্যা মনে করছেন না টিম ম্যানেজম্যান্ট। সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগার বাহিনী।
এদিকে হারের তিক্ততা নিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচের ভুল শুধরে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাড়াতে চায় প্রোটিয়ারা। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মারিয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কালই মাঠে নির্ধারণ হবে ভাগ্য কার পক্ষে থাকবে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 