রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।
বৃহস্পতিবার ( ১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ প্রতিশ্রুতি দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট তুলে ধরে চীনের শক্ত ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান।
এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। চীন এই সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। আর উগ্রবাদী গোষ্ঠীও এই সংকটের সুযোগ নিতে পারে।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 