ইরানে হামলায় লক্ষাধিক সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানকে মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ইরান নিয়ে নতুন পরিকল্পনা তুলে ধরেন। সেখানে ইরানে হামলার কলাকৌশল নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় থেকেই এমন সিদ্ধান্ত আসে।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, সিআইএ পরিচালক গিনা হাসপেল, জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার পরিকল্পনা এবং কতজন সেনা মোতায়েন করা হবে ট্রাম্প নিজেও এমন ঘোষণা দিতে পারেন অথবা তার পক্ষে অন্য কেউ পরিকল্পনা গণমাধ্যমকে জানাবেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 