ইমরান খানকে কী কী দিলেন সৌদি যুবরাজ
এশিয়ার চারটি দেশ সফরে বের হয়ে প্রথমেই পাকিস্তান সফর শেষ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার সন্ধ্যায় সামরিক যুদ্ধবিমানের প্রহরায় পাকিস্তান পৌঁছান তিনি।
প্রায় একদিনের মতো পাকিস্তানে থাকার পর তিনি ভারত সফর করছেন। সফরের দ্বিতীয় দেশ হিসেবে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ভারতের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেন।
যুবরাজ রোববার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছালে সামরিক বিমান ঘাঁটিতে ২১টি তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানান ইমরান খান ও দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া।
সৌদির আকাশসীমায় যুবরাজের বিমান প্রবেশের পর পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৬ এবং থান্ডার জেটএফ-১৭ আকাশপথে নিরাপত্তা দেয়। তাছাড়া যুবরাজের বিমানটিকে পাক নৌ-বাহিনীর যুদ্ধবিমান প্রহরা দিয়ে নূর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায়।
যুবরাজের এ সফরে সৌদি আরব ও পাকিস্তানের সাথে বেশ কিছু বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আর্থিক মূল্য প্রায় বিশ বিলিয়ন ডলার। বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে এসব চুক্তি করতে চেয়েছিলো দেশটি।
শেষ পর্যন্ত সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হলো দেশ দুটির মধ্যে।
যে সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে আছে বন্দর নগরী গোয়াদরে একটি ওয়েল রিফাইনারি স্থান করা হবে আট বিলিয়ন ডলার ব্যয়ে। এর বাইরেও জ্বালানি, পেট্রোকেমিকেল ও খনিজ খাত নিয়ে দু’পক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
যুবরাজ মোহাম্মেদ বিন সালমান বলেছেন, ‘প্রথম ধাপের জন্য এটা বেশ বড় এবং নিঃসন্দেহে এটা প্রতি মাসে ও প্রতি বছর বাড়বে। এটা দু’দেশের জন্যই উপকারি হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 