রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনেই ও ইতালির রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষা
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বুধবার বঙ্গভবনে পৃথকভাবে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালি ও ব্রুনেই দারুসসালামের বিদায়ী রাষ্ট্রদূত।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানান, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ব্রুনেইয়ের রাষ্ট্রদূত হাজাহ মাসুরাই বিন্তি হাজি মাসরি এবং ইতালির রাষ্ট্রদূত মারিও পালমাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
এ ছাড়া রোহিঙ্গা সংকটকালে সহায়তার জন্য দুই দেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আবদুল হামিদ।
ব্রুনেইয়ের রাষ্ট্রদূত হাজাহ মাসুরাই বিন্তি হাজি মাসরিকে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও ব্রুনেই ছোট দেশ। দুই মুসলিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধির সুযোগ রয়েছে।
বাংলাদেশের কৃষি পণ্য, হালাল খাদ্য, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক এবং ওষুধের মতো বিভিন্ন মানসম্পন্ন পণ্যের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, ‘ব্রুনেই বাংলাদেশ থেকে এসব পণ্য প্রচুর পরিমাণে আমদানি করতে পারে।
বাংলাদেশের জনশক্তি ব্রুনেইয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ব্রুনেই বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ দিতে পারে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 