ফেব্রুয়ারিতে পদত্যাগ করবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।
প্রকাশিত হয়েছে | ২১:১৮, ডিসেম্বর ২১, ২০১৮
আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক টুইট বার্তায় এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ম্যাটিসের প্রশংসা করে ট্রাম্প বলেন, সামরিক খাতে মিত্ররাষ্ট্রসহ অন্য দেশ থেকে প্রতিশ্রুত অর্থ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারকে সহায়তা করেছেন জিম ম্যাটিস। যদিও ওই টুইট বার্তায় পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেননি মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ট্রাম্পের বিতর্কিত ঘোষণার একদিন পরেই ম্যাটিসের পদত্যাগের এ ঘোষণা এলো। ধারণা করা হচ্ছে, সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরেই পদত্যাগ করতে যাচ্ছেন ম্যাটিস।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 