যুক্তরাষ্ট্র কোনো দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্র কোনো দল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান, জাতীয় নির্বাচনে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ১৫ হাজার স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ দেবে। এছাড়া বিদেশ থেকে আরো ১২টি পর্যবেক্ষক দল আসবে।
এছাড়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠক বিষয়ে রবার্ট মিলার বলেন, নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমরা এসেছিলাম। আমরা বলেছি, সব দল যেন অবাধে নির্বাচনে অংশ নেওয়ার এবং রাজনীতি করার সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালানোর এবং শোভাযাত্রা করার সুযোগ পায়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দল হোক, আর যে-ই হোক, সবাই যেন শান্তিপূর্ণ আচরণ করে। সবাই যেন সহিংসতা থেকে দূরে থাকে। কেননা সহিংসতা গণতন্ত্রের পথে বাধা হিসেবে থাকে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সহিংসতা শুধু তাদের উদ্দেশ্য পূর্ণ করে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করে না। আমরা শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে সমর্থন করে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখ ভোটার অংশ নেবে। আমরা সবাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 