যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৫৪৩ প্রার্থীর আপিলের শুনানি শুরু।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে।
এরআগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৫৪৩ জন আপিল করেছেন। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ টানা তিন দিনে এসব আপিল আবেদন শুনানি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাশীরা গত ৩ ডিসেম্বর ৮৪ জন, ৪ ডিসেম্বর ২৩৭ জন এবং ৫ ডিসেম্বর ২২২টি আবেদন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করবেন। আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় এ শুনানিতে ইসি সচিবও উপস্থিত থাকবেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 